সর্বশেষ

Friday, July 22, 2022

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পার্বতীপুর জমির হাটে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পার্বতীপুর জমির হাটে।


                           ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, রুকশানা বারী (রুকু) মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। আরব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মোঃ হুমায়ুন কবির সভাপতি, ৩ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন, মরিয়ম নেছা সহকারী উপজেলা শিক্ষা অফিসার,পার্বতীপুর দিনাজপুর। ও আরো উপস্থিত থাকেন, মোঃজাহাঙ্গীর আলম পরামানিক  জমিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীপুর দিনাজপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ একরামুল হক প্যানেল চেয়ারম্যান,  ৩নং রামপুর ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর । উক্ত খেলায় দুটি দল ফাইনালে উন্নীত হয় । একটি দল হচ্ছে ছেলেদের ও আরেকটি দল হচ্ছে মেয়েদের । ছেলেদের ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করে, জমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় বিজয়ী হয়। জমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় । মেয়েদের দলে যে দুটি দল অংশগ্রহণ করে, কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের খেলায় বিজয়ী হয়। ফকির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা আয়োজনে, ৩নং রামপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ।

Tuesday, July 5, 2022

 সারা দেশে বেড়েছে লোডশেডিং।

সারা দেশে বেড়েছে লোডশেডিং।


 উত্তরের জেলাগুলোয় ভোগান্তির মাত্রা সব থেকে বেশি। ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিছুক্ষণ পর পর চলে যায় বিদ্যুৎ। ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ স্থানীয়দের। শহরের চেয়ে গ্রামের অবস্থা আরও খারাপ। প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং অসহনীয় করে তুলেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এদিকে, ঈদের আগে ঘনঘন লোডশেডিংয়ের কারণে বেচাকেনায় প্রভাব পড়ায় বিপাকে দোকানিরা। পিডিবি বলছে, এলএনজি আমদানি কমে যাওয়ায় গ্যাসের উৎপাদন কমেছে। ফলে বাধ্য হয়েই লোডশেডিং করা হচ্ছে।

Sunday, June 19, 2022

এখনও বানের জলে ভাসছে সিলেট।

এখনও বানের জলে ভাসছে সিলেট।

 

 খাবার আর বিশুদ্ধ পানির অভাবে হাহাকার বানভাসীদের। বৃষ্টি কমলেও সড়ক-বাসাবাড়িতে হাটুপানি। উপজেলাগুলো ভাসছে বানের পানিতে। আশ্রয়কেন্দ্রেও নেই জায়গা। সিলেটের পর প্লাবিত হচ্ছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার নিম্নাঞ্চল। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাধ উপছে হু হু করে ঢুকছে বানের পানি। পানিবন্দী কয়েক লাখ মানুষ। রবিবার (১৯ জুন) সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।। এ দিন ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। একদিকে বানের জল, অন্যদিকে ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পানির উচ্চতা বেড়ে যায়। ঘরবাড়ি এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি। বিভিন্ন সড়ক নিমজ্জিত হয় থৈথৈ পানিতে। সিলেটে পাওয়ার গ্রিডেও পানি জমে যাওয়ায় বিচ্ছিন্ন করা হয়েছিল বিদ্যুৎ সংযোগ। জেলার এম এ জি ওসমানী হাসপাতালের নিচতলাও নিমজ্জিত হয়েছিল বানের পানিতে। তবে সিলেটের পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। হাসপাতালটির নিচ থেকেও নেমে গেছে পানি। তবে একই অবস্থা বিরাজ করছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আজ রোববার (২০ জুন) সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নেমে গেছে। নিচতলা থেকে পানি সরে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে এম এ জি ওসমানী হাসপাতালে। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা। তবে আজও ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tuesday, June 14, 2022

১১ বছর পর শুরু হলো জনশুমারী।

১১ বছর পর শুরু হলো জনশুমারী।


                                                ১১ বছর পর শুরু হলো জনশুমারী। 

রাত ১২ থেকে ছিন্নমূল মানুষের সংখ্যা জানতে কাজ শুরু হয়। সকাল ৮টা থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রথমবারের মতো এবার ডিজিটাল পদ্ধতিতে জনসংখ্যা গণনা করা হচ্ছে। মধ্যেরাতে রাজধানীতে ছিন্নমূল মানুষদের কাছে গিয়ে বেশ হিমশিম খেতে হয় পরিসংখ্যান কর্মকর্তাদের। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে সোমবার (৬ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএসের সাড়ে ৪ হাজারের অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবেন। এছাড়া বিবিএসবহির্ভূত বিভিন্ন সরকারি দফতরের প্রায় ৯ শ’ কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Monday, June 13, 2022

ব্যয় সংকোচনে আরও কঠোর হচ্ছে সরকার

ব্যয় সংকোচনে আরও কঠোর হচ্ছে সরকার

                                                       ব্যয় সংকোচনে আরও কঠোর হচ্ছে সরকার।
 এরইমধ্যেই নানা ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হয়েছে; জুলাই মাস থেকে আরও সংকোচনের পথে হাঁটবে অর্থ বিভাগ। শুধু বিদেশ ভ্রমণই নয়, বড় অফিস, অপ্রয়োজনীয় এসি, দীর্ঘ সেমিনারসহ নানা ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হবে। বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রতিটি ব্যয় নিরীক্ষা দরকার। খরচ কমানোর জন্যে, নতুন প্রকল্প গ্রহণ নিরুৎসাহিত করছেন, পরিকল্পনামন্ত্রী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, অপ্রয়োজনী ব্যয় হ্রাস করতে হবে। একই ব্যয় কিন্তু আমরা গত কয়েক বছর ধরে করে আসছি। সে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করতে হলে সরকারের প্রতিটি ব্যয় পুনঃনিরীক্ষা করে কতটুকু খরচ করা যাবে আর কতটুকু খরচ করা যাবে না, তা নির্ধারণ করতে হবে। বাস্তবায়ন করার জন্য যে সুদৃঢ় প্রশাসন পরিচালনা করতে হবে, তা বাংলাদেশে সম্ভব হবে কিনা সেটাই প্রশ্ন।
মোট বাজেটের তুলনায় সরকারি ব্যয় তেমন বড় না হলেও বরাদ্দ ব্যবহারে আরও সতর্ক হওয়া দরকার। বলা হচ্ছে, প্রতিটি ব্যয় খতিয়ে দেখা উচিৎ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ব্যয় জিডিপির নিরিখে খুব একটা বড় না। অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ কীভাবে বেশি করা যায়, এ বিষয়ে নজর দেয়ার কথা বলেন তিনি।

Friday, May 27, 2022

উদ্বোধনের আগেই চীন-মৈত্রী সেতু পাড়ি দিলো বরযাত্রীর বহর।

উদ্বোধনের আগেই চীন-মৈত্রী সেতু পাড়ি দিলো বরযাত্রীর বহর।


                                  উদ্বোধনের আগেই চীন-মৈত্রী সেতু পাড়ি দিলো বরযাত্রীর বহর। 

পিরোজপুরের এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে সেতু রক্ষায় নিয়োজিত দুই এসআইকে। পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পিরোজপুরে কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর,জুন মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের,এরপরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে,এর মধ্যেই কঁচা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি পার হলো বরযাত্রীর গাড়ির বহর।গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ১টি বাস ও ২টি ব্যক্তিগত গাড়ি ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে,এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়,পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে কাউখালীর বেকুটিয়া প্রান্ত পৌঁছায়,সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন,পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়।

 এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার হুঁশিয়ারি বিএনপির |

এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার হুঁশিয়ারি বিএনপির |


                              এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার হুঁশিয়ারি বিএনপির |

 ছাত্রদলের ওপর হামলা ও হাইকোর্টের ভেতরে যা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আর সরকারের ইন্ধনেই হামলা হয়েছে বলে, অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।আন্দোলন শুরু হয়ে গেছে, এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার
হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা। তারা বলছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলটির নেতারা।

ভোটের উৎসব শুরু হয়েছে কুমিল্লায়।

ভোটের উৎসব শুরু হয়েছে কুমিল্লায়।

 

                                                ভোটের উৎসব শুরু হয়েছে কুমিল্লায়। 

সকালে প্রতীক সংগ্রহ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।নির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। অন্যদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে টেবিল ঘড়ি ও ঘোড়া প্রতিকে লড়বেন  বিএনপি'র বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন। রিটার্নিং অফিসার জানান, প্রচারনায় আইনের বিধি নিষেধ মানতে হবে সবাইকে।


Wednesday, March 30, 2022

সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে ভোগান্তি কাটছেই না সাধারণ মানুষের।

সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে ভোগান্তি কাটছেই না সাধারণ মানুষের।


                      সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে ভোগান্তি কাটছেই না সাধারণ মানুষের।

 ছেলে-মেয়ের নিবন্ধনের আগে বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে বাবা-মায়ের জন্মনিবন্ধন। এমনকি আগে যারা নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে করতে হচ্ছে। জাতীয় পরিচয়পত্র থাকার পরও কেন এই দুর্ভোগ- এ প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না কেউ। রাষ্ট্রীয় সেবার প্রক্রিয়া কঠিন হওয়ায় বিরক্ত সাধারণ মানুষ। যতো বেশি নিবন্ধন ততো বেশি দুর্নীতির সুযোগ, এমন অভিযোগ অনেক সেবাপ্রত্যাশীর।  প্রতিদিন বিভিন্ন জেলায় সনদ পেতে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় হাজারো মানুষকে। কোথাও কোথাও বাড়তি টাকা নেয়ার অভিযোগও করেছেন ভূক্তভোগীরা। শুধু সনদ পাওয়া নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে জন্ম সনদ সংশোধনেও।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে, জাতীয় সরকার গঠন করবে বিএনপি।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে, জাতীয় সরকার গঠন করবে বিএনপি।

             নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে, জাতীয় সরকার গঠন করবে বিএনপি।
 

 গণতান্ত্রিক আন্দোলনে যারা পাশে থাকবে, তাদের নিয়েই গঠন হবে সরকার। দলীয় ধারণার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে নিরপেক্ষ সরকার চান তারা। খাদ্য সংকটে যখন মানুষ দিশেহারা, সরকার তখন বিদেশি শিল্পী এনে গান বাজনা করছে বলেও মন্তব্য করেন তিনি।নির্বাচনের সময় অন্তর্বর্তী নাকি জাতীয় সরকার? বিরোধী দলগুলোর বিতর্কের মধ্যেই জাতীয় সরকারের নতুন ধারণা নিয়ে হাজির হচ্ছে বিএনপি। তারা বলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলে বিএনপিসহ মিত্রজোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের নিয়েই গঠিত হবে জাতীয় সরকার। নির্বাচনে মিত্রদলগুলো না জিতলেও সরকারে থাকবেন বলে জানান বিএনপি মহাসচিব।
শিগগিরই জাতীয় সরকারের এ ধারণা তুলে ধরে সব গণতান্ত্রিক দল ও মতকে একত্র করার উদ্যোগ নেবে বিএনপি। রাজধানীতে বিভিণ্ন রাজনৈতিক অনুষ্ঠানের বক্তৃতায় বিএনপির  জেষ্ঠ্য নেতাদের বক্তব্যে আসে এই প্রসঙ্গ।
এর আগে নয়াপল্টনে এক যৌথসভা শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ এপ্রিল ঢাকায় গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

Wednesday, March 23, 2022

 The Tigers won the historic series for the first time on South African soil.

The Tigers won the historic series for the first time on South African soil.


 The Tigers won the historic series for the first time on South African soil.

 The visiting Bangladesh won the series 2-1 by defeating the Proteas by a huge margin of 9 wickets in the third ODI thanks to the unbeaten batting of Tamkin Iqbal, the bowling captain of Taskin Ahmed. The hosts who batted first stopped for 154 runs. Bangladesh lost only Liton's wicket to make 156 runs.
Bangladesh knows how to change history. The Tigers know how to win not only matches but also series outside the country. Be it Asia or Africa. The Proteas batsmen, who did not play in the interest of the country despite getting a chance in the IPL, defeated Taskin's pace fire. Tiger batsmen did not go less in the days of bowlers. The result is a series win on African soil for the first time. Two consecutive wins for the visitors at Centurion. On such a day, the barrage of Bangladeshi synonyms must be broken.
Earlier, the hosts did not have a bad start after winning the toss. The two openers De Kock and Malan combined to make 48. Mehdi Miraj brought the first success for the Tigers. De Kock leaves the field.
Taskin started with Kyle Verein for 6 runs. Then Taskin, who was running at great speed, picked up four more wickets one by one. Send Malan, Miller, Pretorius, Rabada to the pavilion. After his first match in ODIs, Speed ​​Star took five wickets for the second time in his career. 5 wickets for 35 runs next to his name. This is the best figure of any Bangladeshi bowler against Proteas. On Taskin's day, Shakib has two wickets and Miraj has one. Malan is the highest in South Africa. 39 runs came from his bat. The Proteas were bowled out for 154 in their innings This is the lowest score of Africa against Bangladesh.
Smaller goal than one. Bangladeshi openers are careful from the beginning. As time went on, Tamim-Liton's bat became wider. 128 runs came from the opening. Lytton, who was deprived of a half-century, returned to the dressing room with 47 runs.
At the other end, Captain Tamim left the field after winning the match unbeaten by 6 runs. 16 comes from Shakib's bat. The Bengal Tigers won the toss and elected to bat.

Tuesday, February 22, 2022

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বতীপুর জমির হাটে  শহীদ মিনারে মানুষের ঢল।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বতীপুর জমির হাটে শহীদ মিনারে মানুষের ঢল।


                ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বতীপুর জমির হাটে  শহীদ মিনারে মানুষের ঢল। 

শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ৩ নং রামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের স্রোত মিলেছে শহীদ বেদিতে। রক্তের বিনিময়ে যে অধিকার আদায় করেছে বাঙালি বিশেষ এই দিনে, সর্বস্তরে সেই ভাষার সঠিক ব্যবহার নিশ্চিতের কথা বলেছেন সবাই। শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।
প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। যা গোটা বিশ্বে দৃষ্টান্ত। তাইতো দিনটি পেয়ে আন্তর্জাতিক মর্যাদা। এই শ্রদ্ধা আর ভালবাসায় বেঁচে থাকবে আমাদের প্রিয় মাতৃভাষা এই প্রত্যাশা সবার।

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পার্বতীপুর জমির হাট উচ্চ বিদ্যালয়ে।

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পার্বতীপুর জমির হাট উচ্চ বিদ্যালয়ে।


             যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পার্বতীপুর জমির হাট উচ্চ বিদ্যালয়ে।

সকাল ১০ টায়  বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন  জমিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম পরামানিক জমিরহাট পার্বতীপুর, দিনাজপুর। এছাড়াও আরও উপস্থিত থাকেন, জমিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহোদয় ছাত্র-ছাত্রী  ও স্থানীয় অনেকেই । এরপর শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয় জমির হাট প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয় ।  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে "ভাষা আন্দোলনে নারীর ভূমিকা" শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Saturday, January 1, 2022

পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়।


 মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়। ৩১ শে ডিসেম্বর রোজ শুক্রবার উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। পার্বতীপুর জমির হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী  যুবলীগ ,উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার সাবেক পৌর মেয়র ও সিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাবা লতিফা বেগম প্যানেল চেয়ারম্যান, দিনাজপুর জেলা পরিষদ ,দিনাজপুর। ও আরো উপস্থিত থাকেন, জনাবা সুলতানা নাসরিন সহকারী অধ্যাপক সৈয়দপুর আদর্শ কলেজ ও সাধারণ সম্পাদিকা পার্বতীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর। ও মোঃ জাহাঙ্গীর আলম পরামানিক জমির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীপুর দিনাজপুর।উক্ত খেলায় পরস্পর মোকাবেলা করেন, জেলা মহিলা দল বগুড়া বনাম জেলা মহিলা দল পঞ্চগড়। উক্ত খেলা ১+১ গোলে ড্র হয় পরে খেলাটি অনুষ্ঠিত হয় টাইফিকারে জেলা মহিলা দল পঞ্চগড় কে টাইফিকারে পরাজিত করে বিজয়ী হয়জেলা মহিলা দল বগুড়া। মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ টি হাজার হাজার দর্শক উপভোগ করেন। উক্ত খেলায়, সোনার বাংলা ২৪ নিউজ এর পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ কে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সম্পাদক ও প্রকাশক  মোঃ মাহমুদুল হাসান (বাবু) জমির হাট পার্বতীপুর দিনাজপুর।

Saturday, December 11, 2021

পার্বতীপুর জমির হাটে বাল্যবিবাহ বন্ধে গণশুনানী অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর জমির হাটে বাল্যবিবাহ বন্ধে গণশুনানী অনুষ্ঠিত হয়।


                             পার্বতীপুর জমির হাটে বাল্যবিবাহ বন্ধে গণশুনানী অনুষ্ঠিত হয়।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব, মোঃ জাহাঙ্গীর আলম পরামানিক জমির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান, শিক্ষক পার্বতীপুর, দিনাজপুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, প্রীতম সাহা  সহকারী কমিশনার ভূমি পার্বতীপুর, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মোঃ ইমাম জাফর অফিসার ইনচার্জ পার্বতীপুর মডেল থানা পার্বতীপুর দিনাজপুর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন, ল্যাম্প কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব, প্রীতম সাহা বলেন, বাল্যবিবাহ রোধে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে, উক্ত অনুষ্ঠানে আরো অনেকেই বক্তব্য রাখেন । উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন, ল্যাম্ব এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্প ও ৩ নং রামপুর ইউনিয়ন পরিষদ । উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন জমির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও জমিরহাট এলাকাবাসী।


Friday, November 26, 2021

পার্বতীপুর জমির হাটে হাজার হাজার দর্শকের মিলন মেলায় অনুষ্ঠিত হয়ে গেল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ।

পার্বতীপুর জমির হাটে হাজার হাজার দর্শকের মিলন মেলায় অনুষ্ঠিত হয়ে গেল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ।


 পার্বতীপুর জমির হাটে হাজার হাজার দর্শকের মিলন মেলায় অনুষ্ঠিত হয়ে গেল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ। 

জমির হাট স্পোর্টিং ক্লাব আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন,আলহাজ্ব, মোঃ নূরবক্ত প্রামানিক সহ সভাপতি আওয়ামী লীগ উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, আলহাজ্ব মোঃ হাফিজুর ইসলাম প্রামানিক সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর, দিনাজপুর। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ পার্বতীপুর ,দিনাজপুর। ও মোঃ হুমায়ুন কবির সভাপতি, ৩ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর। আরো অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন । উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় থাকেন, মোজাহিদ ইসলাম (বাচ্চু) ,জাহিদুল ইসলাম,মোকছেদুল হক,মোজাহিদুল হক প্রামানিক,রাকিবুল হাসান রকি, মদন কুমার দাস উক্ত খেলায় মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত থাকবেন, সোনার বাংলা২৪ নিউজ । উক্ত খেলায় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে । খেলায় পরস্পর মোকাবেলা করেন, ঢাকা জেলা মহিলা দল বনাম নওসিন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর। উক্ত খেলায় দুই গোলে বিজয়ী হয় নওসিন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর ।

Saturday, November 20, 2021

জমির হাট স্কুল মাঠে টানটান উত্তেজনায় পার্বতীপুর যুবলীগ আয়োজিত ফুটবল টুনামেন্ট এ কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।

জমির হাট স্কুল মাঠে টানটান উত্তেজনায় পার্বতীপুর যুবলীগ আয়োজিত ফুটবল টুনামেন্ট এ কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।


 পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজার রহমান ফিজার এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর কোয়াটার ফাইনাল এর তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী  যুবলীগ ,উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাব, মোঃ আহসান হাবীব অধ্যক্ষ পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মোঃ আমজাদ হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর, উপজেলা শাখা। ও মোঃ ইব্রাহিম খলিল প্রামানিক সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ৩ নং রামপুর ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত থাকেন, মোঃ ইউসুফ আলী সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ৩ নং রামপুর ইউনিয়ন শাখা। আরো বেশি অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক জমির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীপুর ,দিনাজপুর। উক্ত খেলা পরিচালনা করেন জমির হাটে স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনায় হাজারো দর্শক খেলাটি উপভোগ করে। প্রতিটি খেলায় প্রথম গোলদাতা কে সোনার বাংলা ২৪ নিউজ এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সম্পাদক ও প্রকাশক মোঃ মাহমুদুল হাসান ( বাবু) পার্বতীপুর, দিনাজপুর।