নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে, জাতীয় সরকার গঠন করবে বিএনপি।
গণতান্ত্রিক আন্দোলনে যারা পাশে থাকবে, তাদের নিয়েই গঠন হবে সরকার। দলীয়
ধারণার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
সবার আগে নিরপেক্ষ সরকার চান তারা। খাদ্য সংকটে যখন মানুষ দিশেহারা, সরকার
তখন বিদেশি শিল্পী এনে গান বাজনা করছে বলেও মন্তব্য করেন তিনি।নির্বাচনের
সময় অন্তর্বর্তী নাকি জাতীয় সরকার? বিরোধী দলগুলোর বিতর্কের মধ্যেই
জাতীয় সরকারের নতুন ধারণা নিয়ে হাজির হচ্ছে বিএনপি। তারা বলছে, একটি অবাধ
ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলে বিএনপিসহ মিত্রজোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায়,
তাদের নিয়েই গঠিত হবে জাতীয় সরকার। নির্বাচনে মিত্রদলগুলো না জিতলেও
সরকারে থাকবেন বলে জানান বিএনপি মহাসচিব।
শিগগিরই জাতীয় সরকারের এ
ধারণা তুলে ধরে সব গণতান্ত্রিক দল ও মতকে একত্র করার উদ্যোগ নেবে বিএনপি।
রাজধানীতে বিভিণ্ন রাজনৈতিক অনুষ্ঠানের বক্তৃতায় বিএনপির জেষ্ঠ্য নেতাদের
বক্তব্যে আসে এই প্রসঙ্গ।
এর আগে নয়াপল্টনে এক যৌথসভা শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ এপ্রিল ঢাকায় গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

0 coment rios: