উদ্বোধনের আগেই চীন-মৈত্রী সেতু পাড়ি দিলো বরযাত্রীর বহর।
পিরোজপুরের এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে সেতু রক্ষায় নিয়োজিত দুই এসআইকে। পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পিরোজপুরে কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর,জুন মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের,এরপরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে,এর মধ্যেই কঁচা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি পার হলো বরযাত্রীর গাড়ির বহর।গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ১টি বাস ও ২টি ব্যক্তিগত গাড়ি ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে,এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়,পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে কাউখালীর বেকুটিয়া প্রান্ত পৌঁছায়,সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন,পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়।

0 coment rios: