Friday, May 27, 2022

এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার হুঁশিয়ারি বিএনপির |


                              এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার হুঁশিয়ারি বিএনপির |

 ছাত্রদলের ওপর হামলা ও হাইকোর্টের ভেতরে যা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আর সরকারের ইন্ধনেই হামলা হয়েছে বলে, অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।আন্দোলন শুরু হয়ে গেছে, এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করার
হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা। তারা বলছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলটির নেতারা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: