পার্বতীপুর জমির হাটে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়। ৩১ শে ডিসেম্বর রোজ শুক্রবার উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। পার্বতীপুর জমির হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ,উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার সাবেক পৌর মেয়র ও সিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাবা লতিফা বেগম প্যানেল চেয়ারম্যান, দিনাজপুর জেলা পরিষদ ,দিনাজপুর। ও আরো উপস্থিত থাকেন, জনাবা সুলতানা নাসরিন সহকারী অধ্যাপক সৈয়দপুর আদর্শ কলেজ ও সাধারণ সম্পাদিকা পার্বতীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর। ও মোঃ জাহাঙ্গীর আলম পরামানিক জমির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীপুর দিনাজপুর।উক্ত খেলায় পরস্পর মোকাবেলা করেন, জেলা মহিলা দল বগুড়া বনাম জেলা মহিলা দল পঞ্চগড়। উক্ত খেলা ১+১ গোলে ড্র হয় পরে খেলাটি অনুষ্ঠিত হয় টাইফিকারে জেলা মহিলা দল পঞ্চগড় কে টাইফিকারে পরাজিত করে বিজয়ী হয়জেলা মহিলা দল বগুড়া। মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ টি হাজার হাজার দর্শক উপভোগ করেন। উক্ত খেলায়, সোনার বাংলা ২৪ নিউজ এর পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ কে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সম্পাদক ও প্রকাশক মোঃ মাহমুদুল হাসান (বাবু) জমির হাট পার্বতীপুর দিনাজপুর।
0 coment rios: