১১ বছর পর শুরু হলো জনশুমারী।
রাত ১২ থেকে ছিন্নমূল মানুষের সংখ্যা জানতে কাজ শুরু হয়। সকাল ৮টা থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রথমবারের মতো এবার ডিজিটাল পদ্ধতিতে জনসংখ্যা গণনা করা হচ্ছে। মধ্যেরাতে রাজধানীতে ছিন্নমূল মানুষদের কাছে গিয়ে বেশ হিমশিম খেতে হয় পরিসংখ্যান কর্মকর্তাদের। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে সোমবার (৬ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএসের সাড়ে ৪ হাজারের অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবেন। এছাড়া বিবিএসবহির্ভূত বিভিন্ন সরকারি দফতরের প্রায় ৯ শ’ কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

0 coment rios: