ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বতীপুর জমির হাটে শহীদ মিনারে মানুষের ঢল।
শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ৩ নং রামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের স্রোত মিলেছে শহীদ বেদিতে। রক্তের বিনিময়ে যে অধিকার আদায় করেছে বাঙালি বিশেষ এই দিনে, সর্বস্তরে সেই ভাষার সঠিক ব্যবহার নিশ্চিতের কথা বলেছেন সবাই। শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।
প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। যা গোটা বিশ্বে দৃষ্টান্ত। তাইতো দিনটি পেয়ে আন্তর্জাতিক মর্যাদা। এই শ্রদ্ধা আর ভালবাসায় বেঁচে থাকবে আমাদের প্রিয় মাতৃভাষা এই প্রত্যাশা সবার।
0 coment rios: