সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে ভোগান্তি কাটছেই না সাধারণ মানুষের।
ছেলে-মেয়ের নিবন্ধনের আগে বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে বাবা-মায়ের জন্মনিবন্ধন। এমনকি আগে যারা নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে করতে হচ্ছে। জাতীয় পরিচয়পত্র থাকার পরও কেন এই দুর্ভোগ- এ প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না কেউ। রাষ্ট্রীয় সেবার প্রক্রিয়া কঠিন হওয়ায় বিরক্ত সাধারণ মানুষ। যতো বেশি নিবন্ধন ততো বেশি দুর্নীতির সুযোগ, এমন অভিযোগ অনেক সেবাপ্রত্যাশীর। প্রতিদিন বিভিন্ন জেলায় সনদ পেতে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় হাজারো মানুষকে। কোথাও কোথাও বাড়তি টাকা নেয়ার অভিযোগও করেছেন ভূক্তভোগীরা। শুধু সনদ পাওয়া নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে জন্ম সনদ সংশোধনেও।

0 coment rios: