২৩/০৫/২০২১ রবিবার আনুমানিক রাত একটার দিকে পার্বতীপুর জমিরহাট তুলসী পুকুর পাশের গোডাউন থেকে চল্লিশ বস্তা ধান চুরি হয়। ভুক্তভোগী মোঃ শাহিনুর আলম (ভজে) পিতাঃ মোঃ আনছার আলী গ্রাম জমির হাট পূর্ব প্রামানিক পাড়া। সে সোনার বাংলা ২৪ নিউজ কে বলে আজ সোমবার সকালবেলা সে গোডাউনে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় তারপর গোডাউনের ভিতর প্রবেশ করে দেখে তার ৪০ টি ধানের বস্তা চুরি হয়ে গেছে। এই চুরির ঘটনা টিকেও দেখতে পাইনি বলে জানা গেছে । এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হল। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহিনুর আলম (ভজে) পার্বতীপুর মডেল থানায় ফোন দিয়ে সাধারন ডায়েরী করতে চাইলে পার্বতীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন অজ্ঞাত নামা আসামি করে সাধারন ডায়েরী করা হয় না । সে কারণে সাধারণ ডায়েরি করতে পারেনি ভুক্তভোগী।


0 coment rios: