যশোরে হাসপাতালে জায়গা নেই।
যশোরে হাসপাতালে জায়গা নেই। মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট। এদিকে একদিনের ব্যবধানে যশোরে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের রেডজোনে করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও ইয়লোজোনে করোনা উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। ২৪ ঘন্টার ব্যবধানের জেলায় আক্রান্ত হয়েছেন আরও ২৫০ জন। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে গত দুদিন ধরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমান আদালত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাগেছে, গ্রামাঞ্চলের মানুষ করোনা উপসর্গকে গুরুত্ব দিচ্ছেন না। ঘরে ঘরে সর্দি-কাশি জ্বর থাকলেও তারা এটিকে স্বাভাবিক জ্বর মনে করে নমুনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছেন না। এজন্য জেলায় করোনা আক্রান্ত ও মৃতের হার বেড়েই চলছে।


0 coment rios: