Sunday, July 4, 2021

সরকার ঘোষিত সাতদিনব্যাপী কঠোর লকডাউনের ​চতুর্থ দিন আজ রবিবার ।


 সরকার ঘোষিত সাতদিনব্যাপী কঠোর লকডাউনের ​চতুর্থ দিন আজ রবিবার । লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের।
রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। এদিকে, আজ উত্তরায় র‌্যাব কার্যালয়ে এক  ব্রিফিংএ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার মঈন জানান , রাজধানীর অলি-গলিতেও লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছেন তারা। যারা বাইরে বের হচ্ছেন, তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিং-এ। বলেন, পণ্য পরিবহনের নামে কেউ যেনো মাদক পরিবহন না করতে পারে সেবিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: