Saturday, July 3, 2021

দুর্দান্ত ফুটবল খেলেও শেষে ১-০ গোলে ফেভারিট ব্রাজিলের কাছে হেরে আসর থেকে বিদায় নিলো চিলি।


 দুর্দান্ত ফুটবল খেলেও শেষে ১-০ গোলে ফেভারিট ব্রাজিলের কাছে হেরে আসর থেকে বিদায় নিলো চিলি। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেছেন মিডফিল্ডার লুকাস পিকুইতা
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে উভয় দল। কিন্তু কাংখিত গোলের দেখা পেতে বঞ্চিত হয় দুদলই। বিরতি থেকে ফিরে ৪৬ মিনিটে লুকাসের গোলে লিড নেয় ব্রাজিল। এর মিনিট দুই পর প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের গ্যাব্রিয়েল জিসুস। ১০ জনের দল নিয়ে ব্রাজিল পরে আর গোলের দেখা পায়নি। উল্টো  ৬২ মিনিটে চিলির গোল ভিএআরে বাতিল হয়। শেষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে তিতের দল।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: