সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে বুধবার রাতে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে বুধবার রাতে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে গভর্নরের দপ্তর থেকে বলা হয়, নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজ করে দুবাই সিভিল ডিফেন্সের একটি দল। বৃহস্পতিবার ভোররাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কি কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনো জানা যায়নি। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। জেবেল আলী বন্দর বা পার্শবর্তী জাহাজগুলোতেও কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।


0 coment rios: