Wednesday, July 7, 2021

কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ১৪ বারের ট্রফিজয়ী আর্জেন্টিনা।


 কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ১৪ বারের ট্রফিজয়ী আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে পেনাল্টিতে গড়ায় খেলা। সেখানে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। ১১ জুলাই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
স্কালোনির ৪-৩-৩ এর চেনা ফরমেশনে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক আর্জেন্টাইন আক্রমণভাগ।
সপ্তম মিনিটেই আসে সাফল্য। প্রতিপক্ষের বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ওভারল্যাপ করে বল নিজের আয়ত্বে নিয়ে মার্টিনেনজকে পাস দেন মেসি। সেখান থেকে মার্টিনেনজের নিখুঁত ফিনিশিংয়ে ১-০ গোলে লিড নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধ্বে কলম্বিয়ার কিছু আক্রমণ অবশ্য আলোর মুখ না দেখলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই আক্রমণাত্মক কলম্বিয়া। ৬১ মিনিটে আসে সাফল্য। দিয়াজের গোলে সমতায় ফেরে তারা।
৬৭ মিনিটে গঞ্জালেজের বদলী ডি মারিয়া নামার পর আর্জেন্টিনার আক্রমণের ধার বাড়ে। এরপর গোলের দুটি সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা। শেষে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পরে পেনাল্টি শুট আউটে ৩-২ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ১৪ বারের ট্রফিজয়ীরা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: