Thursday, July 8, 2021

কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা।


 কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অপ্রয়োজনে যারা ঘর থেকে বেড় হচ্ছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আইনি ব্যবস্থা অব্যাহত। সপ্তমদিনেও রাজধানীর প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে মামলা দেয়া হয় অনেক যানবাহনকে।
নানা অজুহাতে যারা বের হচ্ছেন, কারণ হিসেবে দাড় করাচ্ছেন নানা অজুহাত।
সাইনবোর্ড এলাকায় পুলিশের পাশাপাশি ছিল বিজিবির চেকপোস্ট। বিধি নিষেধ অমান্য করে যারাই বের হয়েছেন তারা হয়েছেন শাস্তির মুখোমুখি।
করোনা সংক্রমণ কমাতে বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান আইন শৃঙ্খলা বাহিনীর। আইন অমান্য করায় এদিন এগারোশো দুই জনকে আটক এবং ২৪৫ জনকে জরিমানা করা হয়।
সরকারের নির্দেশনা উপেক্ষা করে লকডাউনে যারাই অপ্রয়োজনে ঘর থেকে বেড় হচ্ছেন তাদের নামে দেয়া হচ্ছে মামলা। লকডাউনের সপ্তমদিনে রাজধানীসহ প্রবেশ পথগুলোয়ও ছিল যানবাহনের বাড়তি চাপ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: