Monday, July 19, 2021

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া সেই আইফোন উদ্ধার, গ্রেফতার ৫ |


 ছিনতাইয়ের ঘটনার প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেড়ে নিয়ে উধাও হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙ্গা যন্ত্রাংশ জব্দ করা হয়।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: