দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে যে সংকট ছিলো তার অবসান হতে যাচ্ছে।
দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে যে সংকট ছিলো তার অবসান হতে যাচ্ছে। টিকা নিয়ে স্বস্তি ফিরছে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। এমন বাস্তবতার মধ্যে আজ মডার্নার ৩৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌছানোর কথা রয়েছে। বিভিন্ন দেশ থেকে আসছে ভ্যাকসিন। কোভিশিল্ড টিকার সংকট কেটে যাবার পাশাপাশি দেশে বর্তমানে এখন চারটি টিকা দেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম, কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্না ও ফাইজারের টিকা। এদিকে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ প্রায় দুই কোটি ডোজ টিকা পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে ১৭ জুলাই রাত ও ভোরে এসেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ। আর আজ সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে মডার্নারও আরও ৩০ লাখ ডোজ।


0 coment rios: