Wednesday, July 21, 2021

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ঈদের দিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিনাজপুরগামী হিমাচল বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ২০ জন।আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছে। ঈদের দিন দুপুরে এই দুঘর্টনা হয়। নিহতরা হলেন, মুজিবনগর সোনাপুর গ্রামের শামিম হোসেন,একই গ্রামের শাকিল আহমেদ এবং মেহেরপুরের গাংনী গাড়াডোব গ্রামের মুস্তাকিন হোসেন ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: