Wednesday, June 30, 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বুধবার সিনেট ভবনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন করা হয়। একশ বছর আগে ১৯২১ সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। সেবছর জুলাই মাসে তিনটি অনুষদ বিজ্ঞান, কলা ও আইনের অধীনে ১২টি বিভাগে মোট ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপনে থাকছে না কোন আড়ম্বর।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: