মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় মাছ ও সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২জন নিহত।
মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় মাছ ও সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২জন নিহত ও ৩জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মাছ ও সবজিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ীর ভিতর থেকে ২জনের লাশ উদ্ধার করে। এ সময় আহত অবস্তায় আরো ৩জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।নিহতরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা কোনাগাও এলাকার রফিক উদ্দিন এবং কুলাউড়া উপজেলার আব্দুল মুহিত।


0 coment rios: