Wednesday, June 30, 2021

সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেয়া হবে ।


 সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সঙ্গত কারণ ছাড়া কেউ যদি ঘর থেকে বের হয় তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ২৬৯ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: