Wednesday, June 30, 2021

দেশের নতুন সেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে এস এম শফিউদ্দিন আহমেদ।


 দেশের নতুন সেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ১৯তম সেনা প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। ২৪ জুন ২০২১ ইং তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য সেনা প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো নতুন সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহমেদকে। এসএম শফিউদ্দিন আহমেদ ৩১ ডিসেম্বর ১৯৬৩ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামে জন্ম গ্রহণ করেন। পরে তিনি খুলনায় বসবাস করেন। নতুন এই সেনা প্রধানের বয়স ৫৭ বছর। তাঁর বাবা নাম রোকনউদ্দিন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পাশ করা এসএম শফিউদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ এ স্নাতোকত্তর সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমআইএসটি হতে এমবিএ ও ডেভেলপমেন্ট এ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ এ এমফিল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ  তিনি পিএইচডিতে অধ্যয়নরত।
 এসএম শফিউদ্দিন আহমেদের কর্মজীবন শুরু ২৩ ডিসেম্বর ১৯৮৩ সাল থেকে। ১৯৮৩ সালে নবম বিএমএ’র লং কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি পদাতিক ব্যাটালিয়ন, বিএমএ তে ব্যাটালিয়ান কমান্ডার, একটি পদাতিক বিগ্রেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এসএম শফিউদ্দিন আহমেদ ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্ণেল কমান্ড হিসেবে অভিষিক্ত হন। সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুলে তিনি ষষ্ঠ কর্ণেল কমান্ড হিসেবে অভিষিক্ত হন। তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ ইন্সটিটিউট এর মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টর স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল কমান্ড্যান্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে।
এসএম শফিউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের ১৯তম সেনা প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আগে এসএম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর কোর্যাটার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে তিনি আর্মি ট্রেনিং এ্ন্ড ডকট্রিন কমান্ডের জিওসি ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ব্যাক্তিগত জীবনে এসএম শফিউদ্দিন আহমেদ দুই কণ্যা সন্তানের জনক।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: