Tuesday, June 29, 2021

ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক অ্যান্টিট্রাস্ট মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত।


 ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক অ্যান্টিট্রাস্ট মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত।

সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশনের আনা অ্যান্টিট্রাস্ট অভিযোগটিকে স্বচ্ছ নয় বলে উল্লেখ করে রায় দিয়েছেন বিচারক জেমস বোজবার্গ। বিবিসি জানায়, মামলায় এফটিসির দাবি ছিল, প্রযুক্তি জায়ান্ট ফেইসবুককে, যা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক, ভেঙে ফেলা হোক। এছাড়া ৪৫টি মার্কিন অঙ্গরাজ্যের একটি জোটের দায়ের করা অপর আরেকটি অ্যান্টিট্রাস্ট মামলাও একই আদালত খারিজ করে দিয়েছে। আদালতের এই রায়ের পরপরই ফেসবুকের শেয়ার মূল্য শতকরা ৪ দশমিক ২ ভাগ বেড়ে ৩৫৫ দশমিক ছয় চার ডলারে দাঁড়িয়েছে। ফলে এই টেক-জায়ান্টটির বাজার মূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরোলো।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: