Wednesday, June 30, 2021

জাতীয় সংসদে বিএনপি চেয়ার পারসনের সুচিকিৎসার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।


 জাতীয় সংসদে বিএনপি চেয়ার পারসনের সুচিকিৎসার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। জবাবে আইনের মাধ্যমে দেশের বাইরে চিকিৎসার কোন পথ খোলা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই মন্তব্য করেন আইনমন্ত্রী। এসময় তিনি আরো বলেন, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য পরিবারের আবেদনকে বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু এবিষয়ে আর কোন আবেদনের সুযোগ নেই বলে জানানও তিনি। একমাত্র আইনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। এর বাইরে বিএনপি চেয়ার পারসন রাষ্ট্রপতি বা সরকার প্রধান বরারব নিজ দোষস্বীকার সাপেক্ষে ক্ষমা চাইতে পারেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: