Tuesday, May 18, 2021

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


 সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। অভিযোগ করেন, রোজিনা ইসলাম চীন ও রাশিয়ার সঙ্গে টিকা চুক্তি সংক্রান্ত নথির ছবি মোবাইলে ধারন করেছিলেন। এ অভিযোগে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। তবে হেনস্তার যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে তদন্তের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। ঘটনাকে তিনি অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেন।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: