চীনের প্রতিশ্রুত ৫ লাখ ডোজ করোনার ভ্যাক্সিন নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান ঢাকায় অবতরণ করেছে আজ।
বুধবার সকালে কুর্মিটোলা এয়ার মুভমেন্ট বিএএফ বঙ্গবন্ধু ঘাটিতে এক অনুষ্ঠানে এসব টীকা গ্রহণ করেন বিমান বাহিনীর উর্ধতন কতৃপক্ষ। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা ওষুধ প্রশাসন অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এর আগে গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের সিনোফার্মের তৈরী ৫ লাখ ডোজ টীকা নিয়ে রাতে চীন থেকে রওয়ানা হয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে। এই প্রথম অক্সফোর্ডের টিকা আসার অনিশ্চয়তার মাঝে দ্বিতীয় কোন কোম্পানির টীকা আনলো বাংলাদেশ। বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় চীনের এই সহযোগীতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন- গুডউইল মিশনের দলনেতা উইং কমাণ্ডার মো হাবিবুর রহমান।
Tuesday, May 11, 2021
Author: md mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: