দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বতীপুরের সংবাদকর্মীরা। আজ বুধবার দুপুর ২টার সময় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে অংশ নিয়ে পার্বতীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সংবাদকর্মীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দেশের প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবেনা। নিজেদের অপকর্ম ঢাকতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোজিনা ইসলামকে অপরাধী সাজানোর চেষ্টা করছে।
মানববন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গণমাধ্যমকর্মিরা। বলেন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অসত্য। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচিতে যাবে সাংবাদিকেরা।
Wednesday, May 19, 2021
Author: md mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: