Wednesday, May 5, 2021

চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


 চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনায় এবার একই জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে এক জেলা থেকে আরেক জেলায় বন্ধই থাকবে গণপরিবহন।
প্রজ্ঞাপনে বলা হয়, যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ থাকবে। নতুন মেয়াদের এই বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ঈদের ছুটির তিন দিনের বেশি নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। তবে গত ২৫ এপ্রিল থেকে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। খোলা রয়েছে ব্যাংকও।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: