লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে বরিশালে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিকশা মিছিল শুরু হয়। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে রিকশা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সদস্যরা। এ সময় বক্তারা লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবি জানান। সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি বিশাল রিকশা মিছিল নগরীর সদর রোড, হাসপাতাল রোড, সিএন্ডবি রোড এবং বান্দ রোড হয়ে ফের বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।


0 coment rios: