Sunday, April 18, 2021

মাওলানা মামুনুল হক গ্রেফতার।


 নানা বিতর্ক আর আলোচনা সমালোচনার পর গ্রেফতার হলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। রোববার দুপুরে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুন অর রশীদ। প্রতারণা ও ২০২০ সালের পল্টন থানার নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি হারুন। এর আগে মার্চে হরতালে ব্রাক্ষ্মণবাড়িয়া ও চট্টগ্রামে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে একাদিক মামলা দায়ের করা হয়। এরপর গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ প্রথম প্রকাশ্যে আসলে দেশজুড়ে তোলপাড় তৈরি হয়।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: