Saturday, April 17, 2021

করোনায় আবারও শতাধিক মৃত্যু।


 দ্বিতীয় দিনের মত করোনায় প্রাণ গেলো আরও ১০১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার। সংক্রমণের চাপ পড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। শনিবার ছুটির দিনেও কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভিড় ছিলো রোগীদের। কুর্মিটোলায় ধারন ক্ষমতার বেশি রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। শুক্রবার রাতে এ হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান এক করোনা রোগী। সুইসাইড নোটে লিখে গেছেন পরিবারের সদস্যদের প্রতি অভিমানের কথা।
করোনা মহামারী যেখানে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ছে, সেখানে এমন মৃত্যু কারোই কাম্য নয়। হাসপাতালের পরিচালক জানান তার বিস্তারিত।
রোগতত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মৃত্যুর কারনে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হতে পারে। তাই প্রয়োজন নিয়মিত কাউন্সিলিং।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: