কোভিডে কাজ হারানো ৩৩ লাখ ৩৯ হাজার দরিদ্র পরিবার ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন।
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৩ লাখ ৩৯ হাজার পরিবারকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-এমএফএস র মাধ্যমে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবচেয়ে বড় অংশ ১৪ লাখ ৯৭ হাজার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যা সহায়তা পাওয়া মোট পরিবারের ৪৪ দশমিক ৮৩ শতাংশ। এবার বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫৪ হাজার পরিবারকে আর্থিক সতায়তা দেয়া হবে, যা মোট পরবারের ৩১ দশমিক ৫৭ শতাংশ।
Thursday, April 22, 2021
Author: md mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: