সর্বাত্মক লকডাউনের প্রভাব নেই পার্বতীপুরে।
পুলিশের কঠোর অবস্থানের পরও মানুষকে রাখা যাচ্ছে না ঘরবন্দি। নানা অজুহাতে বের হচ্ছেন বাইরে। বিশেষ করে কাজের সন্ধানে বের হওয়া মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না ।
লকডাউনে মানুষকে ঘরবন্দী রাখতে পুলিশের নানা উদ্যোগের পরও রাস্তায় মানুষের ভিড় বাড়ছে প্রতিদিনই। যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। প্রধান সড়কগুলোতে পুলিশের শক্ত অবস্থান থাকলেও গলিপথে চলছে গণপরিবহন ছাড়া সবই।পার্বতীপুরের হাটবাজারে নেই সর্বাত্মক লকডাউনের কোনও চিত্র। ক্রেতা-বিক্রেতারা কেনাবেচা করলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।


0 coment rios: