২৮ এপ্রিলের পর আর লকডাউন নয়।
নো মাস্ক নো সার্ভিস জোরদার করা হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। এদিকে সর্বাত্মক লকডাউনের দশম দিনেও ঢিলেঢালাভাব রাজধানী জুড়ে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, সরকারি নির্দেশনা পালন করবেন তারা।
সর্বাত্মক লকডাউনের দশম দিনও অনেকটা ডিলেঢালা ভাবই রাজধানীজুড়ে। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২৮ এপ্রিলের পর আর বাড়ছে না কঠোর লকডাউন। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ নান সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
করোনা মোকাবিলায় সবাইকে নিয়েই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গেল ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লবডাউনের ঘোষণা দেয় সরকার। আরো একদফা বাড়িয়ে করা হয় ১৪ দিন। সর্বাত্মক লকডাউনের দশম দিনে শপিংমল ও দোকানপাট খোলার প্রজ্ঞাপন জারি করে সরকার। নির্দেশনা অনুযাযী সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি।


0 coment rios: