আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন।
করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে আবারো লকডা্উনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জানিয়েছেন সোমবার থেকে ৭ দিনের জন্য এই লকডাউন কার্যকর হবে। এদিকে জনপ্রসাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা ছাড়া সকল অফিস আদালত এ সময় বন্ধ থাকবে।
গত কিছুদিন ধরেই দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক ভাবে উর্ধমুখী। প্রতিদিনই শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে রেকর্ড পরিমাণে। গত কয়েকদিনে থেকে শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে উঠেছে ছয় হাজারের ঘরে। এমন বাস্তবতায় ২য় বারের মত সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিলো সরকার।
লকডাউনে নিত্যপণ্যের দাম যেন কোন ভাবেই না বাড়ে, সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি থাকবে বলে জানান সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে প্রথম সরকারি ছুটি ঘোষণা করা হয় ২০২০ সালের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।, যা পরবর্তীতে সাত দফায় ৩০ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বাংলাদেশে এই সময়টিকে আনুষ্ঠানিকভাবে 'লকডাউন' বলা হয়নি, বরং সরকারিভাবে 'সাধারণ ছুটি' হিসেবে উল্লেখ করা হয়েছিল


0 coment rios: