বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।
ফাইনালে পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধে দাপট ছিল কেনিয়ার। বিরতিতে যাবার আগে আফ্রিকার দলটি ম্যাচে লিড নেয় ১৮-১০ পয়েন্টে। অবশ্য দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। একের পর এক পয়েন্টে সমতায় ফেরার পর শুরু হয় এগিয়ে যাওয়া। শেষ পর্যন্ত ৬ পয়েন্ট ব্যবধানে কেনিয়াকে হারিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দেয় বাংলাদেশ কাবাডি দল। আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছিল পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপাল।


0 coment rios: