Saturday, April 3, 2021

২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।


 ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মঙ্গলবার এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে ডিসির মেয়র এক প্রোক্লামেশনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিকশিত হচ্ছে। 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: