এতে একের পর এক জমির পাকা ধান চিটা হয়ে যাচ্ছে । কৃষকরা জানান, কৃষি বিভাগের পরামর্শে সংক্রমিত জমিতে কীটনাশক স্প্রে করেও শেষ রক্ষা হচ্ছে না। এ অবস্থায় কাংখিত বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় তারা ।
পার্বতীপুরে চিকন ধান আবাদ করা হয়েছে ২২ হাজার হেক্টর জমিতে। এসব চিকন ধানের ক্ষেতেই দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ।
কৃষক মাহমুদুল হাসান জানান, সংক্রমিত জমিতে ছত্রাক নাশক স্প্রে করেও পুরোপুরি কাজ হচ্ছে না। একের পর এক জমির পাকা ধানে চিটা হয়ে যাচ্ছে। এ মনতো অবস্থায় আমাদের পথে বসা ছাড়া কোন উপায় নাই। এ অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহা্রা তারা ।
সংশ্লিস্টরা বলছেন, বৈরি আবহাওয়ার কারণে কিছু জমিতে নেক ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শসহ মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। এনিয়ে আতংকিত হওয়ার মতো কিছু নেই।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে পার্বতীপুরে ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
Friday, April 23, 2021
Author: md mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: