১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্বক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্বক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।
তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প-কারখানা। বন্ধ থাকবে সকল আর্থিক প্রতিষ্ঠানও, তবে খোলা থাকবে আমদানী-রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পণ্য ও জরুরি সেবা ছাড়া সকল পরিবহন বন্ধ থাকবে। আর কাঁচাবাজার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা রয়েছে প্রজ্ঞাপনে। দুপুর ১২টা-সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা-ভোর ৬টা পর্যন্ত
হোটেল-রেস্তোরাঁগুলো শুধু পার্সেল সরবরাহ করতে পারবে।


0 coment rios: