Sunday, April 11, 2021

দেশে চলমান লকডাউনের ধারাবাহিকতা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে।


 দেশে চলমান লকডাউনের ধারাবাহিকতা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগে রোববার ভার্চুয়াল ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন। জানান আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এদিকে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। রবিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।তবে চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: