আগের সব রেকর্ড ভেঙে ভয়াল রূপে মহামারি করোনা।
প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় গেল ১২ দিনে দেশের করোনা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। হাসপাতাল থেকে হাসপাতাল করোনা আক্রান্তদের নিয়ে ছুটছেন স্বজনরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, দেশে অন্তত সাতদিনের জন্য হলেও স্বাস্থ্য জরুরী অবস্থা জারির পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে মানুষ। একটি বেডের জন্য করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। মরণঘাতি করোনায় প্রতিদিনই হাসপাতালের বারান্দায় বাড়ছে রোগীর চাপ
শুক্রবার দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৮৩০। আর মারা গেছে আরো ৫০জন। প্রতিদিন হু হু করে রেকড সংখ্যক রোগী বাড়তে থাকায় করোনা হাসপাতালগুলোয় তৈরি হয়েছে শয্যা সংকট। এক সাথে এত রোগী চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ভয়াবহ। এখনই অফিস-আদালত তথা জনসমাগম স্থলসহ সবকিছু বন্ধ করতে হবে। সেটা সম্ভব না হলে বেশি আক্রান্ত এলাকা রেড জোনের আ্ওতায় আনতে হবে।
করোনা মহামারি ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ দফা যর্থাথ নয় বলেও জানান তারা।


0 coment rios: