Wednesday, March 31, 2021

আজ থেকেই বাসের অর্ধেক আসনে যাত্রী পরিবহনের সাথে দুই সপ্তাহের জন্য যুক্ত হলো শতকরা ৬০ ভাগ বেশি ভাড়া।


 করোনা পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলায় আবারো পরিবর্তন আসলো গণপরিবহনে।
 আজ থেকেই বাসের অর্ধেক আসনে যাত্রী পরিবহনের সাথে দু-সপ্তাহের জন্য যুক্ত হলো শতকরা ৬০ ভাগ বেশি ভাড়া। সেই সাথে থাকছে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। সরকারে নির্দেশ পালনে এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে মালিক সমিতি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিংয়ের কথা বলছেন তারা। যাত্রীরা বলছেন এই ভাড়া বৃদ্ধি মড়ার উপর খাড়াঁর ঘা। সোমবার প্রজ্ঞাপন জারির একদিন পরই ভাড়া বৃদ্ধির ঘোষনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মালিক সমিতি ও যাত্রীদেরও দেন কিছু নির্দেশনাও।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: