Wednesday, March 31, 2021

করোনায় বিশ্বজুড়ে একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানিতে মোট মৃত্যু ছাড়ালো ২৮ লাখ।

 

 ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার। মোট আক্রান্ত ১২ কোটি ৮৭ লাখ ৭৬ হাজারের বেশি।  
ব্রাজিলে একদিনে ৩ হাজার সাড়ে ছয়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুন সংক্রমণ শনাক্ত ৬১ হাজারের ওপর। একদিনে ৫ শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। পোল্যান্ড ও রাশিয়ায় প্রাণহানি ৪ শতাধিক। ভারতে প্রাণ গেছে আরও ৩৫৫ জনের। কাতারে আবারও পূর্ণাঙ্গ লকডাউন যে কোন সময় কার্যকর হতে পারে। চীনের গবেষণাগার থেকে করোনা ছড়িয়েছে, এ তথ্য বাতিলের আগে আরও কাজ দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: