Tuesday, February 23, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামীতে বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি করবে।

আগামীতে বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি করবে। এমন আকাঙ্খা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য গবেষণার পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের আকাশসীমা নিরাপদ রাখতে বাহিনীকে নির্দেশনাও দেন তিনি। সীমিত শক্তি নিয়েই করোনায় স্থবির অর্থনীতির গতি সচল রাখা হয়েছে বলেও জানান সরকার প্রধান। এর আগে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রনকে অন্যন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য এবং সফল আক্রমানত্মক স্কোয়াড্রন হিসেবে ২১ স্কোয়াড্রনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় পতাকা প্রদান করা হয়।পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তেব্যে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন। বাহিনীকে আরো যুগোপযোগী করে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণার নির্দেশ দেন।মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে বিমান বাহিনীর ১১ এবং ২১ স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে দেশের সীমানা পেরিয়ে বিমানবাহিনী যে মর্যাদা বয়ে এনেছে তা অক্ষুন্ন রাখারও আহ্বান জানান সরকার প্রধান।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: