বিএনপি নেতাদের লুকিয়ে লুকিয়ে ভারতের টিকা না নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচন এলেই বিএনপি ভারত বিরোধীতা করে ভোট পাওয়ার চেষ্টা করে। তথ্যমন্ত্রী জানান, ভারতের সব মানুষ এখনো টিকা না পেলেও দেশটির কাছ থেকে বাংলাদেশ এরইমধ্যে ৭০ লাখ টিকা পেয়েছে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রুপরেখা বঙ্গবন্ধুই করে দিয়েছেন। দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নে শিক্ষা বাণিজ্য যোগাযোগ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের উপর গুরুত্ব দেন দোরাইস্বামী। এসময় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্ব ও দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বাংলাদেশ আজ অনেকে উন্নত দেশের চেয়ে আগে কোভিড-১৯ টিকা পেলো।


0 coment rios: