S24N. পুলিশি বাধা উপেক্ষা করেই খুলনায় বিএনপির সমাবেশ |
সকাল থেকেই মহাসমাবেশস্থলে আসতে শুরু করা নেতাকর্মীদের পথে পথে বাধা দিচ্ছে পুলিশ এমনটা অভিযোগ করেছে দলটি। তবে পূর্ব ঘোষণা অনুযায়ি বাস চলাচল বন্ধ রয়েছে খুলনার ২৪টি রুটে। নগরীর সোনাডাঙ্গা টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি সকালে। ফলে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে না জেনে বাসস্ট্যান্ডে এসে ফিরে গেছেন। এদিকে, বাসের পর রূপসা ঘাটেও ফেরী ও ট্রলার চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুপুর দুইটায় খুলনার শহীদ মহারাজা চত্ত্বরে এ মহাসমাবেশ করার কথা থাকলেও তার অনুমতি না পাওয়া দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছে দলটি। তবে সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।


0 coment rios: