পুলিশ-ছাত্রদল সংঘর্ষে সময় এক পুলিশ সদস্য আহত |
S24N.. বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।রোববার সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে সকাল থেকেই ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীকে প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। এই প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অন্যদিকে ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশও আহত হয়েছেন। পুলিশ বলছে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে তাদের উপর।


0 coment rios: