নোয়াখালী বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোণষাকে ঘিরে নোয়াখালী বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবিতে সোমবার বেলা আড়াইটায় বসুরহাট পৌর সভার রূপালী চত্বরে শোক সভা আহবান করে মেয়র আবদুল কাদের মির্জা। একই স্থানে বিকেল তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়ে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভব্য পরিস্থিতি মোকাবেলায় উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


0 coment rios: