Sunday, December 6, 2020

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সীমান্তে চোরাচালান, মাদকসহ সবধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সীমান্তে চোরাচালান, মাদকসহ সবধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবির ৯৫ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন একমাত্র আয়ওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকারই সিমান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায়  বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে এই আয়োজন।ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে বি‌জি‌বির চৌকস দ‌লের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত ২০০ নারীসহ প্রায় ২ হাজার ৫০০ জন সদস্য শপথ গ্রহণ করেন।এ সময় দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার আহবান জানান প্রধানমন্ত্রী । তিনি বলেন, সীমান্ত রক্ষায় বিজিবিকে আরো আধুনিক করা হয়েছে। শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যেকটি মানুষকে  নিরাপদ রাখতে চায় সরকার। এলক্ষ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়, সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: