Tuesday, January 12, 2021

নির্বাচন কমিশন এবং সরকার উভয়কেই, ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারী দিয়েছে বিএনপি।


  এই আন্দোলন শুরু করতে দেশের অন্য সব রাজনৈতিক দলের প্রতি এক হয়ে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেত্রী খালেদা জিয়ার নিংশর্ত মুক্তি এবং নির্বাচন কমিশনের পদত্যাগ- এই দুই দাবিতে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। যদিও তৃণমুল থেকে মধ্যমসারির অনেক নেতাই সরকারের পদত্যাগের দাবি তোলেন।মহামারি এবং অসুস্থতার কারণে দলের স্থায়ী কমিটির নেতাদের অংশগ্রহন ছিলো না। কর্মসূচীতে যোগ দেয়া অধিকাংশ সিনিয়র নেতাই ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরিন কোন্দল নিয়ে কথা বলেন।গণঐক্য গড়ে তুলে সরকারের বিদায় জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।দাবি আদায়ে মানববন্ধন, হরতাল-অবরোধ-ধর্মঘটের চেয়ে শান্তিপূর্ণ- যে কারণে পুলিশের ধরপাকড়ের ভয় উপেক্ষা করে সোমবার সকাল ১০ টার পর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের এমন অংশগ্রহণ ছিল অনেকদিন পর।চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীসহ সারাদেশে বিভাগীয় এবং জেলা শহরগুলিতেও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: